স্ত্রী ও পরকীয়া প্রেমিককে বেঁধে পেটালেন স্বামী!


বাড়ির বারান্দার পিলারে দড়ি দিয়ে বেঁধে স্ত্রীকে পেটাচ্ছেন স্বামী। পাশেই আর একটি পিলারে বেঁধে রাখা হয়েছে এক যুবককে। ধোলাই দেওয়া হচ্ছে তাঁকেও। আর প্রকাশ্যে এই ঘটনা চাক্ষুষ করছেন অনেকে। গোটা ঘটনাটি বসে উপভোগ করল শিশু থেকে বৃদ্ধ। কিন্তু, এগিয়ে এসে বাধা দিলেন না কাউকেই।
সম্প্রতি ফেসবুক পেজে ভাইরাল এমনই একটি ভিডিও। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই তাঁদের এই শাস্তি বলে মনে করা হচ্ছে। তবে ঘটনাটি কোন জায়গার, তা নিয়ে স্পষ্ট করে এখনও কিছু জানা যায়নি। উত্তর ভারতের কোনও এক রাজ্যের ঘটনা বলে মনে করা হচ্ছে।
কুন্দন শ্রীবাস্তব নামে এক সমাজকর্মী এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন। ছবি পোস্ট করে জানিয়েছেন, এক ফলোয়ারের পাঠানো ছবি শেয়ার করেছেন তিনি। বাকি ঘটনা নিয়ে বিশেষ কিছু জানা নেই তাঁর। সুত্র-অনলাইন
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













