স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। বৈঠকে দলের জাতীয় কাউন্সিল নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসেরন রাজনৈতিক কার্যালয়ে আগামীকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় এ বৈঠক শুরু হবে।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান বলেন, ১৯ মার্চ অনুষ্ঠেয় জাতীয় কাউন্সিলকে সফল করতেই চেয়ারপারসন এ বৈঠক ডেকেছেন। এম কে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ স্থায়ী কমিটি সদস্যরা এই বৈঠকে উপস্থিত থাকবেন।
গত ১১ মার্চ থেকে ষষ্ঠবারের মতো অনুষ্ঠেয় এ কাউন্সিলের প্রচারে নেমেছে বিএনপি। পোস্টার-ফেস্টুনের পাশাপাশি প্রচার চালানো হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমেও।
আগামী ১৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













