স্বদেশের উদ্দেশে প্রধানমন্ত্রীর মঙ্গোলিয়া ত্যাগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১তম ‘এশিয়া-ইউরোপ মিটিং’ (আসেম) সম্মেলন উপলক্ষে মঙ্গোলিয়ায় তিনদিনের সরকারি সফর শেষে আজ বিকেলে স্বদেশের উদ্দেশ্যে উলানবাটোর ত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট আজ স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় চেঙ্গিস খান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরতি যাত্রা শুরু করে।
মঙ্গোলিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. ফজলুল করিম এবং মঙ্গোলিয়ান সরকারের প্রতিনিধিরা বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে এই ফ্লাইটটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













