স্বামীকে তালাক দিয়ে অন্যজনকে বিয়ে করায় স্ত্রীকে হত্যা
স্বামীকে তালাক দিয়ে অন্যজনকে বিয়ে করায় আজিজা (২৫) নামে এক নারীকে গুলি করে হত্যা করেছে আফগানিস্তানের জঙ্গিগোষ্ঠী তালেবান। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের বার্ঘিজ প্রদেশে গত শনিবার এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়, আজিজার স্বামী বিদেশে থাকা অবস্থায় দু’জনের মধ্যে ছাড়াছাড়ির ঘটনা ঘটে। তবে দেশে ফিরে ওই নারীর স্বামী তালেবান পরিচালিত এক আদালতে স্ত্রীর পুনরায় বিয়ের বিপক্ষে অভিযোগ করেছিলেন। এই ঘটনার জেরে তালেবান সদস্যরা ওই নারীকে গুলি করে হত্যা করে। তবে তালেবানের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।
দেশটির স্থানীয় রাজনৈতিক নেতা নাসের নাজারি জানান, আজিজার স্বামী বিদেশে থাকাকালে এক আত্মীয়ের মাধ্যমে স্ত্রীকে তালাক দেন তিনি। কাজেই তার স্বামী যে অভিযোগটি করেছেন, তা ছিল ভিত্তিহীন।
তালেবানের মুখপাত্র কারি ইউসুফ আহমাদি বিবিসিকে বলেন, পারিবারিক কলহের কারণে ওই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুজনকে আটক করেছে তালেবান। শরীয়াহ আইন অনুযায়ী তাদের বিচার হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













