স্বামীর ফোনে আড়ি পেতে ‘তালিবানি’ শাস্তি মহিলাদের


সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে সভ্যতার চাকা৷ ইঁদুর দৌঁড়ে সামিল হয়েছে নারী-পুরুষ৷ কিন্তু প্রদীপের নীচে অন্ধকার এখনও কাটেনি৷ আজও বিশ্বের বিভিন্ন প্রান্তে অত্যাচারিত, অবহেলিত হচ্ছে সমাজের এক শ্রেণির মেয়েরা৷
স্বামী-স্ত্রীর সম্পর্কের রাশ নিজেদের হাতে নিয়ে মেয়েদের পায়ের তলায় ফেলে পিষে মারছে পুরুষ সমাজ৷ প্রাপ্ত সম্মান থেকে বঞ্চিত করা হচ্ছে তাঁদের৷ এই সকল পুরুষের কি শাস্তি পাওয়া উচিত নয়?
ভাবলে অবাক লাগে, অনুমতি ছাড়া স্বামীর ফোন ঘাটাঘাটি করার অপরাধে স্ত্রীকে চাবুক মারার বিধান রয়েছে সৌদি আরবে৷ শুধু তাই নয়, এই অপরাধে জেলে পর্যন্ত পাঠানো হয় তাদের৷ শরীয় আইন মেনে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে বিচার করা হয় মহিলাদের৷ এই রীতি বিভিন্ন মহলে সমালোচনার ঝড় তুলেছে৷ শুরু হয়েছে বিতর্ক৷ এই হাই প্রোফাইল মামলা নিয়ে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়৷
ট্যুইটারে এক মহিলা ইউজার বলেন, ‘‘পুরুষতান্ত্রিক সমাজে শুধুমাত্র স্বামী ফোন চেক করার অপরাধে মহিলাদের শাস্তি দেওয়া হচ্ছে৷ এই সমাজে সর্বত্রই পুরুষদের আধিপত্য৷ এমনকী একজন মহিলার পোশাক-মুখের বুলি বা ব্যবহার, সবকিছুই নিয়ন্ত্রিত হচ্ছে পুরুষের অঙ্গুলিহেলনে৷’’
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













