স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা হিলারির সহযোগীর


যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের ব্যক্তিগত সহকারী হুমা আবেদিন তার স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় সোমবার এ ঘোষণা দেন তিনি।
হুমা আবেদিনের স্বামী অ্যান্থনি উইনার সাবেক রাজনীতিবিদ। ২০১৫ সালে এক নারীকে মোবাইল ফোনের মাধ্যমে অন্তর্বাস পরিহিত নিজের ও ছেলের ছবি পাঠানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এর আগে ২০১১ সালে টুইটারে যৌনতাপূর্ণ ছবি পোস্ট করেছিলেন তিনি। ব্যাপক সমালোচনার পরিপ্রেক্ষিতে কংগ্রেস থেকে পদত্যাগ করেন তিনি। ২০১৩ সালে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে নিজের প্রার্থিতা ঘোষণা করেছিলেন অ্যান্থনি। কিন্তু ওই সময় তার আরেকটি যৌন কেলেঙ্কারি প্রকাশ হয়ে পড়লে প্রার্থিতা থেকে সরে আসেন তিনি। ওই সময় স্বামীর পাশে দাঁড়ানোর ঘোষনা দিয়েছিলেন হুমা। তখন তিনি বলেছিলেন, ‘এই সিদ্ধান্ত আমার জন্য, আমাদের সন্তানের জন্য এবং আমাদের পরিবারের জন্য।’
সোমবার এক বিবৃতিতে হুমা আবেদিন বলেন, ‘আমার বিয়ের বিষয়ে দীর্ঘ সময় ও কষ্টকর চিন্তাভাবনার পর আমি আমার স্বামীর থেকে পৃথক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জীবনের আলো একমাত্র সন্তানের জন্য যা মঙ্গলজনক, তা করার জন্য অ্যান্থনি ও আমি খুবই নিবেদিত। এ জটিল সময়ে আমাদের ব্যক্তিগত বিষয়ের প্রতি সবাইকে সম্মান জানানোর আহ্বান জানাচ্ছি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













