স্বামী মাংস খেতে জোর করায় স্ত্রীর আত্মহত্যা


সংসার শুরু করার পর থেকেই ২২ বছরের পূজার উপর এটা ওটা চাপিয়ে দিতেন স্বামী। মানসিক অশান্তি নিয়ে জীবন যাপন করছিলেন তিনি। স্বামী ধীরাজের চাপে পড়ে চাকরিও ছাড়তে হয়েছিল পূজাকে।
কিন্তু তাতেও স্বস্তি আসেনি। আজন্ম নিরামিষভোজী পূজাকে মাংস খাওয়ার জন্য রোজ জোর করতেন স্বামী। পূজার আপত্তির কারণে অকথ্য ভাষায় গালিগালাজও করা হতো। একসময় আর সহ্য করতে না পেরে বুধবার নিজের বাড়িতে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন ভারতের মুম্বাইয়ের গৃহবধূ।
মুম্বাইয়ের নালাসোপারা এলাকায় থাকতেন ধীরাজ ও পূজা। আত্মহত্যার ঘটনার পর পূজার আত্মীয়দের অভিযোগের ভিত্তিতে ধীরাজকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ৩০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ২৯ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হবে ধীরাজ লুকামকে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













