স্বেচ্ছাশ্রমে চলছে ইজতেমার কাজ, প্রস্তুতি শেষের দিকে
প্রতি বছরের মতো টঙ্গীর তুরাগ নদের পাড়ে শুরু হতে যাচ্ছে তাবলিগ জামায়াতের মহাসমাবেশ বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন জানান, আগামী বছরের ১৩ জানুয়ারি শুক্রবার শুরু হবে দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম ধাপ।
১৫ জানুয়ারি রবিবার প্রথম ধাপ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এরপর চারদিন বিরতি। ফের ২০ জানুয়ারি (শুক্রবার) শুরু হবে দ্বিতীয় ধাপ। একইভাবে ২২ জানুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০১৭ সালের ৫২তম বিশ্ব ইজতেমা।
ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের সংখ্যা বেড়ে যাওয়ায় গত বছর থেকে দেশের ৬৪ জেলার মুসল্লিদের দুই ভাগে ভাগ করা হয়েছে। এক বছর পর পর ৩২ জেলার মুসল্লিরা ইজতেমায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। ৩২ জেলার মুসল্লিরা দুই ভাগে ১৬ জেলা করে দুই পর্বে বিশ্ব ইজতেমায় অংশ নেবেন। গত বছর যে ৩২ জেলার মুসল্লিরা দুই পর্বে বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছিলেন, ওই ৩২ জেলার মুসল্লিরা এ বছর ইজতেমায় অংশ নিতে পারবেন না।
টঙ্গীর তুরাগ পাড়ে ইজতেমা ময়দানে দেখা গেছে, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসলিম ধর্মাবলম্বীরা ইজতেমার মাঠে প্রস্তুতিমূলক কাজে সহায়তা করছেন। কেউ খুঁটির উপর চট টাঙাচ্ছেন, কেউ লোহার খুঁটি ও পাইপ দিয়ে মূল মঞ্চ তৈরি করছেন, কেউ টয়লেট নির্মাণের কাজ করছেন, কেউবা পরিষ্কার ও বালু দিয়ে মাঠ সমান করছেন। হাসি-মুখে আনন্দের সঙ্গে সবাইকে ইজতেমা ময়দানে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ করতে দেখা গেছে। দলবদ্ধ হয়ে ভাগ করে ইজতেমার প্রস্তুতিমূলক কাজ করা হচ্ছে। মুসল্লিদের তুরাগ নদ পারাপারের জন্য স্থাপন করা হবে কয়েকটি ভাসমান সেতু।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













