স্মিথের সেঞ্চুরির পরও পুনের হার
বিধ্বংসী সেঞ্চুরি স্টিভেন স্মিথের। ৫৪ বলে ৮টি চার ও ৫টি ছক্কায় ১০১ রান করেছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান। সঙ্গে আজিঙ্কা রাহানের ৫৩ এবং মহেন্দ্র সিং ধোনির ৩০ রানের ছোট্ট ঝড়ে প্রথমে ব্যাট করে ১৯৫ রান করেছিল রাইজিং পুনে সুপারজায়ন্টস। ওই বড় স্কোরটাও ডোয়াইন স্মিথ-ব্রেন্ডন ম্যাককালামদের ঝোড়ো ব্যাটিংয়ে ৭ উইকেট হারিয়ে টপকে গেছে গুজরাট লায়নস। বিধ্বংসী ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৯৩ রান যোগ করেন স্মিথ (৬৩) ও ম্যাককালাম (৪৩)। এরপর সুরেশ রায়নার ৩৪ এবং দীনেশ কার্তিকের ৩৩ রানে ৩ উইকেটের জয়ে শীর্ষস্থান আরও সুসংহত হয়েছে গুজরাটের (১৯৬/৭)। ক্রিকইনফো
এই সংক্রান্ত আরো সংবাদ


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন


চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন













