বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘সড়ক দুর্ঘটনায় নিহত’ নারীর বুকে গুলি

রাজধানীর গুলশানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ধারণা করে অজ্ঞাত এক নারীকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পর তার বুক থেকে দু’টি গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গুলশান ২ নম্বরের ৪৩ নম্বর রোড থেকে অজ্ঞাত ওই নারীর লাশ ময়না তদন্তের জন্যে ঢামেক হাসপাতালের মর্গে নেন গুলশান থানার এসআই ফারুক।

সুরতহাল প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, সড়ক দুর্ঘটনায় ওই নারী মারা গেছেন। ওই নারীর পরনে হলুদ স্যালোয়ার-কামিজ রয়েছে।

পরে শনিবার বিকাল চারটার দিকে ওই লাশের ময়নাতদন্তের সময় বুক থেকে দু’টি গুলি উদ্ধার করা হয়।

ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই ফারুক জানান, প্রাথমিকভাবে মনে হয়েছিল সড়ক দুর্ঘটনায় ওই নারী মারা গেছেন। সে অনুযায়ী সুরতহাল প্রতিবেদন করা হয়েছে।

এখন ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে বলেও এসআই জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী