মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সড়ক নিরাপত্তা মনিটরে ১৫ সদস্যের কমিটি

সড়ক নিরাপত্তা বিষয়ে বাস্তবায়নাধীন কাজ মনিটরিং করার জন্য বিআরটিএ-এর চেয়ারম্যানের নেতৃত্বে ১৫ সদস্যের কমিটি করেছে সড়ক পরিবহন মন্ত্রণালয়।
‘সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে গঠিত সড়ক নিরাপত্তা সম্পর্কিত উপকমিটির স্বল্পমেয়াদী সুপারিশসমূহ বাস্তবায়ন কার্যক্রম মনিটরিং করার’ জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে বুধবার মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে ছয় মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য কার্যক্রমের অগ্রগতি মনিটরিং, বাস ও মিনিবাসে নারী যাত্রীর যৌন হয়রানি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, ২২টি জাতীয় মহাসড়কে ছোট ও অযান্ত্রিক যান চলাচল বন্ধে ব্যবস্থা গ্রহণ, হাইওয়ের পাশে অবৈধভাবে স্থাপিত বিলবোর্ড অপসারণের ব্যবস্থা গ্রহণ করা।
কমিটির প্রধান করা হয়েছে বিআরটিএ-এর চেয়ারম্যানকে। সদস্য হিসেবে সৈয়দ আবুল মকসুদ, ইলিয়াস কাঞ্চনসহ সড়ক পরিবহন সংক্রান্ত মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের রাখা হয়েছে। এছাড়া পুলিশ, বিআরটিসি, বুয়েটসহ কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের রাখা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ