বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হজের টাকা জমা দেওয়ার সময় বাড়ল ৭ জুন পর্যন্ত

হজযাত্রীদের নিবন্ধনের টাকা জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। আগামী ৭ জুন পর্যন্ত হজ প্যাকেজের টাকা জমা দেওয়া যাবে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সোমবার ছিলো টাকা জমা দেওয়ার শেষ দিন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (হজ) মীর মো. নজরুল ইসলাম বলেন, ‘অনেকে এখনও হজ প্যাকেজের পুরো টাকা জমা দিতে পারেনি। এজন্য টাকা জমা দেওয়ার সময় ৭ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার সন্ধ্যার পর মন্ত্রী এ সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়েছেন।’

প্রাক-নিবন্ধনের পর গত ১৭ মে থেকে শুরু হয় হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম। হজ প্যাকেজের টাকা পরিশোধ করে নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয় ৩০ মে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ সেপ্টেম্বর (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী এবার বাংলাদেশে থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার বাকি ৯১ হাজার ৭৫৮ জন (গাইড ও অন্যান্যসহ ৩৫৫৮ জন সংরক্ষিত, সাধারণ হজযাত্রী ৮৮,২০০ জন) বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালন করতে পারবে।

বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৬ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম গত ২৮ মার্চ সম্পন্ন হয়েছে। ওই সময় পর্যন্ত ৮৮ হাজার ১৯৭ জন প্রাক-নিবন্ধনকারী ও গাইড মোয়াজ্জেমসহ কোটা পূর্ণ হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে