বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হজের টিকিট বিলম্বের জটিলতার দায়িত্ব এজেন্সির : মন্ত্রণালয়

বিমানের টিকিট সংগ্রহের বিলম্বের কারণে হজযাত্রী পাঠাতে জটিলতা সৃষ্টি হলে তার দায়দায়িত্ব সংশ্লিষ্ট হজ এজেন্সিকে বহন করতে হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার গভীর রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা এবার এক লাখ এক হাজার ৭৫৮ জন।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়া প্রথম ফ্লাইট গত ৪ আগস্ট শুরু হয়েছে। ফ্লাইট শেষ হবে ৫ সেপ্টেম্বর। হজ শেষে ফিরতি ফ্লাইট ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে তা শেষ হবে ১৭ অক্টোবর। কিন্তু হজ এজেন্সিগুলো টিকিট সংগ্রহে বিলম্ব করায় বিমান বাংলাদেশ এয়াররাইন্সের অনেক হজ ফ্লাইট খালি যাচ্ছে। এ অবস্থায় সৌদি আরবে হজযাত্রী পাঠাতে শেষের দিকে বিপর্যয়ের আশঙ্কা করেছে বিমান।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালের হজ গমনেচ্ছুদের জানানো যাচ্ছে যে, ভিসাপ্রাপ্ত হজযাত্রীদের তালিকা ওয়েবসাইটে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকে অনতিবিলম্বে বিমানের টিকিট সংগ্রহ করে হজযাত্রীদের সৌদি আরবে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। এতে আরও বলা হয়, বিমানের টিকিট সংগ্রহে বিলম্বের কারণে হজযাত্রী পাঠাতে জটিলতা সৃষ্টি হলে তার দায়দায়িত্ব সংশ্লিষ্ট হজ এজেন্সিকে বহন করতে হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে