হজ কার্যক্রমের উদ্বোধন আজ
রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রমের উদ্বোধন করা হবে আজ বুধবার। সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
ধর্ম মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।
আনোয়ার হোসেন জানান, ৪ আগস্ট হজ ফ্লাইট শুরু হবে। এ উপলক্ষে হজযাত্রীদের প্রশিক্ষণ কার্যক্রম, হজ ব্যবস্থাপনাসহ আনুষঙ্গিক কাজগুলো আজ থেকে শুরু হবে। এরই মধ্যে হাজিরা হজক্যাম্পে আসা শুরু করেছেন।
ধর্ম মন্ত্রণালয়ের এ কর্মকর্তা আরো জানান, ৪ আগস্ট যাঁদের ফ্লাইট, তাঁদের সবাই আজ উপস্থিত থাকবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













