শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হজ চুক্তি করতে সৌদি আরব যাচ্ছেন ধর্মমন্ত্রী

হজ চুক্তি করতে সোমবার রাতে সৌদি আরব যাচ্ছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। আগামী বুধবার সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেনের সঙ্গে দ্বিপাক্ষিক হজ চুক্তি সম্পাদন করবেন তিনি।

ধর্ম মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, ২০১৭ সালের হজ চুক্তি ছাড়াও ধর্মমন্ত্রী দক্ষিণ এশীয় হাজীসেবা সংস্থা (মুয়াসসাসা), ইউনাইটেড জেনারেল কার সিন্ডিকেট, মদিনা আদিল্লা অফিস এবং সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে আরও চার থেকে পাঁচটি চুক্তিতে স্বাক্ষর করবেন।

ধর্মমন্ত্রীর সঙ্গে হজ প্রতিনিধি দলে রয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল জলিল, যুগ্ম সচিব (হজ) মো. হাফিজ উদ্দিন, ধর্মমন্ত্রীর একান্ত সচিব ড. মো. আবুল কালাম আজাদ এবং ধর্মমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. আবু সাঈদ।

এছাড়া সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, জেদ্দায় নিযুক্ত কনসাল জেনারেল এ কে এম শহীদুল করীম, বাংলাদেশ হজ অফিস জেদ্দার কাউন্সিলর (হজ) মো. মাকসুদুর রহমান, কনসাল হজ মো. জহিরুল ইসলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার সৌদি আরবে হজ প্রতিনিধি দলের স্থানীয় সদস্য হিসেবে থাকবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ