হজ নিবন্ধনকারীর চূড়ান্ত সংখ্যা ৯০৪৯০ জন
চলতি বছর হজের নিবন্ধন কার্যক্রম আজ রাত ৮টায় শেষ হয়েছে। সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় চূড়ান্তভাবে নিবন্ধন করেছেন ৯০ হাজার ৪শ’ ৯০ জন। ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রাত ৮টা পর্যন্ত সরকারি ব্যবস্থাপনার রেজিস্ট্রেশন ভাউচার তৈরি হয়েছে ৪ হাজার ৮শ’ ৩৯ জনের এবং নিবন্ধন করেছেন ৪ হাজার ৬৬৬ জন হজযাত্রী।
অপরদিকে বেসরকারি ব্যবস্থাপনায় রেজিস্ট্রেশন ভাউচার তৈরি করেছেন ৮৬ হাজার ৩৯৬ জন এবং নিবন্ধন সম্পন্ন করেছে ৮৫ হাজার ৮২৪ জন হজ গমনেচ্ছু।
পুনরায় নোটিশ প্রদান না করা পর্যন্ত নিবন্ধন সার্ভারে সংশ্লিষ্ট সকল হজ এজেন্সির ইউজার এক্সেস বন্ধ থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













