সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হজ যাত্রীদের নিয়ে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা: ধর্মমন্ত্রী

এবার হজ যাত্রীদের নিয়ে প্রতারণার চেষ্টা করলে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
তিনি বলেন, ‘কোনো হজ এজেন্সি যদি হজ যাত্রীদের সাথে প্রতারণা করে বা অতিরিক্ত টাকা নেয় তাহলে আপনারা আমাকে জানাবেন। আমরা তৎক্ষণিকভাবে ওই হজ এজেন্সির বিরুদ্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

বৃহস্পতিবার রাজধানীর উত্তরা আশকোনায় হজ ক্যাম্পের তৃতীয় তলায় ভিসা লজমেন্ট কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত ‘পবিত্র হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন ধর্মমন্ত্রী।
বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই আলোচনা সভা ও সৌদি-ই হজ প্রাক-নিবন্ধন প্রশিক্ষণের আয়োজন করে।

ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহীদুজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষণ সেমিনারে ধর্ম মন্ত্রণালয়ে সচিব মো. আব্দুল জলিল, হজ অফিসের পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল, বিজনেস অটোমেশনের প্রধান নির্বাহী (সিইও) জাহিদুল হাসান মিতুল, হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)’র সভাপতি ইব্রাহিম বাহার প্রমুখ বক্তব্য রাখেন।

অধ্যক্ষ মতিউর রহমান বলেন, হজ নিয়ে এবার কোনো ধরণের অযুহাত চলবে না। হজ নিয়ে যারা প্রতারণা ও দুর্নীতি করার চিন্তা করছেন, তারা সাবধান হয়ে যান। ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, অতীতে যে যেমন দুর্নীতি করেছেন, এবছর আপনার দুর্নীতির রাস্তা ধরবেন না। যদি কারও বিরুদ্ধে কোনো সুনিদিষ্ট অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ