মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হঠাৎ করে ইউরোপ কেন শরণার্থী বিমুখ?

মধ্যপ্রাচ্যের শরণার্থীদের গ্রহণের ব্যাপারে গত কয়েকদিন ধরেই দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে ইউরোপ, বিতর্ক চলছে দেশগুলোর রাজনীতিবিদদের মধ্যে। এরই মধ্যে হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়ার মতো দেশগুলোতে শরণার্থীদের আটকে দেয়ার এবং পাশের দেশে ঠেলে দেয়ার প্রবণতা চোখে পড়েছে।

এর কারণ কি? যুক্তরাজ্যে সোয়্যাস ইউনিভার্সিটি অফ লন্ডনের অর্থনীতির অধ্যাপক ড. মুশতাক খান এর পেছনে দুটি কারণকে উল্লেখ করছেন। তিনি বলছেন, শরণার্থীরা মূলত যেসব দেশ দিয়ে পার হয়ে পশ্চিম ইউরোপে আসতে চাইছে সেগুলো ইউরোপের নতুন দেশ, যেমন হাঙ্গেরি এবং ক্রোয়েশিয়ার মতো দেশ।

“তাদের এশিয়া আফ্রিকার দেশের সাথে সেরকম কোন সম্পর্ক ছিল না, তাদের কোনও ঔপনিবেশিক ইতিহাস নেই, ওই সব দেশে এশিয়া আফ্রিকার লোকেরা থাকে না”। “এই পরিমাণ লোক যখন এইসব দেশ দিয়ে পার হবার চেষ্টা করছে, এইসব দেশে তখন এক ধরণের খারাপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। এবং এই শরণার্থীরা বেশীরভাগ মুসলমান, এশিয়ান, তাদের বিরুদ্ধে এক ধরণের বর্ণবাদী প্রতিক্রিয়া দেখা দিয়েছে”।

অন্যদিকে পশ্চিম ইউরোপের দেশগুলোর ঔপনিবেশিক ইতিহাস রয়েছে উল্লেখ করে ড. খান বলছেন, ফ্রান্স, যুক্তরাজ্য বা জার্মানির মতো দেশ এশিয়ায়, আফ্রিকায় শাসন করেছে, ফলে দেশগুলোতে এই শরণার্থী নিয়ে খুব একটা বিরূপ প্রতিক্রিয়া হয়নি।

বরং প্রথম দিকে এই দেশগুলোতে এক ধরণের সহানুভূতিশীল আচরণ আমরা দেখেছি। “এখন লাখ লাখ মানুষ শরণার্থী হয়ে ইউরোপে প্রবেশ করতে চাইছে। ফলে ফ্রান্স ও জার্মানির মত দেশকেও এখন আতঙ্কিত হতে দেখা যাচ্ছে, কারণ চল্লিশ-পঞ্চাশ লাখ লোক যদি এখন ইউরোপে আসে তাহলে পশ্চিম ইউরোপের বড় দেশগুলোও এত লোককে বহন করতে পারবে না”।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প