মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হতদরিদ্রদের নামে বরাদ্দ করা ১০ টাকা কেজি দরের চাল নিয়ে চলছে হরিলুট : খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন, হতদরিদ্রদের নামে বরাদ্দ করা ১০ টাকা কেজি দরের চাল সারাদেশে আওয়ামী লীগের স্বচ্ছল লোকেরা লুটেপুটে খাওয়ার সংবাদে আমরা লজ্জিত ও স্তম্ভিত। এতে চলছে হরিলুট। গরীবেরা বঞ্চিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার এক টুইটে খালেদা জিয়া এই অভিযোগ করেন।

খালেদা জিয়া বলেন, হতদরিদ্রদের নামে বরাদ্দ করা ১০টাকা কেজি দরের চাল সারা দেশে আওয়ামী লীগের সচ্ছল লোকেরা লুটেপুটে খাওয়ার সংবাদে আমরা লজ্জিত ও স্তম্ভিত।

খালেদা জিয়া বলেন, আমরা সরকার পরিচালনার সময়ে মোটা চালের দর ২০০৭ সাল পর্যন্ত কেজিপ্রতি ১৪/১৫ টাকায় সীমিত রেখেছি। কখনো একটু দাম বাড়লে বা অনটনের সময়ে আমরা হতদরিদ্রদের জন্য বিনা মূল্যে খয়রাতি সাহায্যের পাশাপাশি কম দামে চাল খোলাবাজার বিক্রি বা ওএমএস চালু করেছি। তাতে গরিবরা পাঁচ কেজি পর্যন্ত চাল কম দামে কিনতে পারত। এখন শুধু কার্ডধারীদের জন্য ১০ টাকা কেজিতে চাল দেওয়ার নিয়ম করে সেই কার্ড শাসক দলের সচ্ছল লোকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এতে চলছে হরিলুট। গরিবেরা বঞ্চিত হচ্ছে।

তিনি আরও বলেন, গরিবের মুখের গ্রাস এভাবে কেড়ে নিয়ে লুটে খাওয়ার সুবিধা বিনা ভোটের সরকার করে দিয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী