মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হত্যার পর স্বামীর লাশ গুম করতে গিয়ে ধরা পড়লেন স্ত্রী

ভারতের হায়দ্রাবাদে এক নারী তার স্বামীর লাশ মোটরসাইকেলে নিয়ে ১২ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর পুলিশের কাছে ধরা পড়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনিই হত্যা করেছেন স্বামীকে।

শনিবার প্রাভাল্লিকা মেনডেম নামের ২৫ বছর বয়সী ওই নারীকে আটক করে পুলিশ।

পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই নারী তার স্বামীর মাথা দেয়ালের সঙ্গে আছড়ে এবং গোপনাঙ্গে লাথি মেরে হত্যা করেন। এরপর সে ও তার ১৬ বছর বয়সী ভাইপো লাশটিকে মোটরসাইকেলে করে শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে নিয়ে যাচ্ছিলেন লাশ গুম করার জন্য।

এ সময় মোটরসাইকেলে ‍তিনজনকে দেখে নাগেশওয়ারা রায় এবং মেহেন্দের নামের দুই পুলিশ কনস্টেবল তাদের মোটরসাইকেল থামানোর চেষ্টা করেন। এ সময় তার স্বামীর লাশ ওই কিশোরের কাঁধে হেলানো ছিল এবং পা মাটির সঙ্গে লেগে থাকা সত্বেও মোটরসাইকেল চালানো হচ্ছিল।

পুলিশ থামাতে বলার পরও তারা মোটরসাইকেল থামাচ্ছিলেন না। পুলিশ দুই কিলোমিটার ধাওয়া করে তাদের আটক করেন।

এ সময় তারা পুলিশকে বলেন যে, মদ খাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর পুল্লিয়াহ মেনদেম নামের ওই নিহতের লাশ তারা রাস্তার পাশে দেখতে পান। তবে পরবর্তীতে জিজ্ঞাসাবাদের পর তারা হত্যার কথা স্বীকার করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প