হত্যার ষড়যন্ত্রকারীদের জন্য মায়াকান্না কেন?
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হত্যার ষড়যন্ত্রকারীদের জন্য মায়াকান্না, এ কেমন সাংবাদিকতা। তিনি বলেন, আমার কাছে অবাক লাগে যখন দেখি ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করলে সেটা নিয়ে প্রশ্ন তোলা হয়।
সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে মুজিবনগর দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমেরিকায় জয়কে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। সেদেশের সরকার বিচারও করেছে। অনেকের সাজা হয়েছে। তাদের তদন্তেই শফিক রেহমান ও মাহমুদুর রহমানদের নাম এসেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলেই মানাবাধিকার লঙ্ঘনের কথা ওঠে। কেন?
প্রধানমন্ত্রী বলেন, একজনকে হত্যার ষড়যন্ত্র করা হয়, তখন কেন তারা প্রশ্ন তোলে না, কথা বলে না। আর হত্যার ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করলে তাদের মায়াকান্না হয়। এটা কেমন কথা। সমালোচনাকারীদের তো লজ্জা হওয়া উচিত। কারণ অপরাধীকে গ্রেপ্তার করলে যদি প্রশ্ন তোলা হয়, তাহলে তে আর বিচার হবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













