রবিবার, জুন ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হবিগঞ্জে নিহত শিশুদের পরিবারগুলোর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি হবিগঞ্জের বাহুবলের একটি গ্রামে নির্মমভাবে নিহত চার শিশুর পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন। তিনি হতভাগ্য শিশুদের পৈতৃক ভিটায় ঘর তৈরি করে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। খবর বাসসের।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেসসচিব আশরাফুল আলম খোকন জানিয়েছেন, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের স্মৃতি হিসেবে জেলার বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ক্লাসরুম ও লাইব্রেরি নির্মাণেরও নির্দেশ দিয়েছেন। এখানেই নিহত চার শিশুর তিনজন পড়াশোনা করতো।

তিনি জানান, হবিগঞ্জ-সিলেট আসনের মহিলা এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর অনুরোধের পর প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ের (পিএমও) মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ারকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে আনোয়ার বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামকে হতভাগ্য চার শিশুর পিতাদের জমিতে ঘর এবং সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি স্কুল রুম ও লাইব্রেরি নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন।

বাহুবলের ইউএনও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা পাওয়ার খবর নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, পার্শ্ববর্তী উত্তর ভাদেশ্বর গ্রামে গত ১২ ফেব্রুয়ারি ফুটবল খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয় চার শিশু। এরা হলো সুন্দ্রাটিকি গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮) ও তার চাচাতো ভাই আবদুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে মুনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আবদুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)।

স্থানীয় লোকজন ১৭ ফেব্রুয়ারি কারাঙ্গী নদীর তীরে তাদের মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ বালুচাপা অবস্থায় নিহতদের গ্রামের বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূর থেকে ওই শিশুদের আংশিক গলিত লাশ উদ্ধার করে।

পঞ্চায়েত গঠন নিয়ে বিরোধের প্রেক্ষিতে ওই শিশুরা ভিলেজ পলিটিক্সের নির্মম শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আবদুল আলী বাগাল, তার ছেলে জুয়েল মিয়া ও রুবেল মিয়া, আজিজুর রহমান আরজু ও বশির মিয়াসহ ৬ জনকে আটক করেছে।

পরে বিচারিক হাকিম কৈশিক আহমেদ খন্দকারের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে জুয়েল মিয়া ও রুবেল মিয়া। এদিকে বৃহস্পতিবার সকালে র‌্যাব সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে এ মামলার অন্যতম প্রধান আসামি বাচ্চু মিয়া।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে