বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হরতাল প্রভাব ফেলেনি

মানবতাবিরোধী অপরাধে আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী হরতাল রাজধানীতে কোনো প্রভাব ফেলেনি।

রোববার সকাল থেকেই রাজধানীতে স্বাভাবিকভাবে যান চলাচল করছে। মাঠে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের দেখা মেলেনি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রাজধানীতে অন্যান্য দিনের মতোই বড়-ছোট বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএন‌জি চা‌লিত অটোরিকশা, রিকশা চলাচল করতে দেখা গে‌ছে। এমনকি কিছু স্থানে প্রতিদিনের মতো যানজটও ছিল।

তবে হরতালে নাশকতা মোকাবিলায় রাজধানীসহ সারা দেশে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হরতালকে কেন্দ্র করে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিশেষ করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা গেছে।

রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। সেখানে পথচারী, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা থামিয়ে চলছে তল্লাশি। পাশাপা‌শি রাজধানীর বিভিন্ন সড়কে ঢাকা মেট্রোপ‌লিটন পু‌লিশের (ডিএম‌পি) বি‌ভিন্ন সাঁজোয়া যান টহল দিতে দেখা গেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী