হলিউড অভিনেতার সাথে যৌনতা, চাকরি হারালেন হোটেল কর্মী


রাত কাটিয়েছিলেন ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান সিনেমা খ্যাত অভিনেতা অলিভার ব্লুমের সঙ্গে। কিন্তু, সেই মোহময়ী রাতের খেসারত যে এভাবে দিতে হবে, তা বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি হোটেলের সেবিকা ভিভিয়ানা রোজ। ব্লুমের সঙ্গে এক বিছানায় রাত কাটানোর অপরাধে নিজের চাকরিটাই খোয়াতে হলো ভিভিয়ানাকে। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন অলিভারও। তিনি বললেন, ‘যা ঘটেছে, সেই ব্যাপারে আমি চূড়ান্ত দুঃখিত।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই নিজের নতুন সিনেমা “আনলকড”-এর প্রচারের জন্য লন্ডন গিয়েছিলেন অলিভার। সেখানে এক পাঁচতারা হোটেলে পরিচয় হয় ভিভিয়ানের সঙ্গে। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুসারে, অরল্যান্ডোই নাকি ভিভিয়ানাকে কাজের শেষে তাঁর ঘরে আসার আমন্ত্রণ জানান। প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেননি ভিভিয়ানাও। এরপর সারা রাত ধরে তাঁরা যৌন সম্পর্কে আবদ্ধ হন।
ওই হোটেলের ম্যানেজার দাবি করেন, পরেরদিন ভোরেই অরল্যান্ডো একটি ইন্টারভিউয়ের জন্য শিগগির ঘরের দরজা খুলে বেরিয়ে পড়েন। পরে সকালবেলা ভিভিয়ানাকে অরল্যান্ডোর বিছানায় নগ্ন অবস্থায় দেখতে পাওয়া যায়। এরপর হোটেলের ক্লায়েন্টদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অপরাধে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, চাকরি থেকে বরখাস্ত হওয়ায় ভিভিয়ানা কষ্ট পেলেও, ওই রাতের কথা কখনই তিনি ভুলতে পারবেন না। তিনি ওই রাতটি অবর্ণনীয় রাত বলে অভিহিত করেছেন। পাশাপাশি, অরল্যান্ডোকে তিনি অসম্ভব ভালো একজন প্রেমিক বলেও সম্বোধন করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













