হাই-হিল আকৃতির গির্জার শীঘ্রই উদ্বোধন!


সময়ের সাথে সাথে ক্রমে আমাদের প্রযুক্তিতে বিভিন্ন পরিবর্তন হচ্ছে। প্রতিনিয়তই নতুন নতুন উদ্ভাবন আমাদের চোখে পড়ছে। এবার তারই ধারাবাহিকতায় মেয়েদের হাই-হিল জুতার আকৃতির একটি ভবন তৈরি করা হয়েছে।
তাইওয়ানে একটি গির্জা তৈরি করা হয়েছে, যা দেখতে একবারে হাই-হিল জুতার মত। আধুনিক এই আড়ম্বরপূর্ণ গির্জা তাইওয়ানের মধ্যে দক্ষিণ পশ্চিম কোস্টের সিনিক এলাকায় অবস্থিত। বিশাল উচ্চ গোড়ালি বিশিষ্ট এই গির্জার উচ্চতা ১৭ মিটার এবং এটি ১১ মিটার চওড়া। এটি তৈরিতে ৩২০টি কাচের টুকরা ব্যবহার করা হয়েছে।
সিনিক এলাকার প্রশাসনিক অফিস মতে, এই গির্জা খুব ফ্যাশনেবল দেখালেও আসলে কিন্তু এটি ঐতিহ্যের সাথে মিলিয়ে তৈরি করা হয়েছে।
ঐতিহ্যমতে, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বিবাহের সময় কনে অনেক উচ্চ একটি হিল পরিহিত থাকেন। কনের সেই উঁচু জুতা পড়ে টাইলসের উপরে হেঁটে যেতে হয়। তারপর যে টাইলসগুলো ভেঙ্গে যায় তা ফেলে দিতে হয়। এতে সেই কনের পূর্বের দুর্ভাগ্য সেই টাইলসের সাথে দূর হয়ে যায় বলে তাদের ধারণা, অতঃপর কনে তার নতুন ভাগ্য নিয়ে বিবাহের পরবর্তী জীবনে পদার্পণ করে।
সে ঐতিহ্যের কারণে তারা হিলের সদৃশ এই গির্জা নির্মিত করেছেন। যেন এখানে তারা তাদের বিবাহ সম্পাদন করে নিজেদের ছবি তুলতে পারেন।
এই গির্জা এই বছরের ফেব্রুয়ারী মাসে বার্ষিক বসন্ত উৎসবের সময় খুলে দেয়া হবে বলে আশা করা হচ্ছে।–সূত্র: সিসিটিভি নিউজ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













