বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হাছান মাহমুদের শ্বশুরবাড়ি থেকে সরকারি গাছ জব্দ

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদের শ্বশুরবাড়ি থেকে অবৈধভাবে কাটা সরকারি গাছ জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীর নির্দেশে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মাস্টারবাড়ি থেকে সরকারি ওই গাছ জব্দ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ।

স্থানীয় বাসিন্দারা জানান, হাছান মাহমুদের শ্যালক জসিম উদ্দিন, মুহাম্মদ আজিজ ও হেলাল উদ্দিন স্থানীয় মান্নান চেয়ারম্যান বাড়ি সড়ক থেকে ১০ লাখ (আনুমানিক) টাকা মূল্যের আকাশমণিসহ কয়েক প্রজাতির গাছ কেটে বাড়ির নানা আসবাব তৈরি করেন। বাকি গাছ বিক্রির জন্য এক জায়গায় স্তূপ করে রাখেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনে পর হাছান মাহমুদ খন্দর গ্রেপ্তার হয়েছে। ওই সময় থেকেই হাছান মাহমুদের শ্যালকসহ অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন।

ক্ষমতার পট পরিবর্তনের পর চট্টগ্রামজুড়ে বনবিভাগে হাছান মাহমুদের নৈরাজ্যের খবর আলোচনায় আসে। তার শ্যালক কর্তৃক গাছ কাটার বিষয়টিও এসময় নতুন করে আলোচনায় উঠে আসে।

এই প্রেক্ষিতে গত মঙ্গলবার দুপুরে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর শ্বশুরবাড়ি সুন্দরপুর ইউনিয়নের মাস্টারবাড়ি থেকে গাছগুলো জব্দ করেন স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ।

তন্ময় নাথ বলেন, ‘এলজিইডির একটি সড়কের গাছ প্রভাব খাটিয়ে কাটা হয়। খবর পেয়ে আমরা গাছগুলো জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের জিম্মায় রেখেছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, গাছগুলো পরিমাপ করে নিলামে বিক্রি করা হবে এবং দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত