শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হাজারে ৭৫ টাকা ভ্যাট বড় কিছু নয় : অর্থমন্ত্রী

উচ্চশিক্ষায় ভ্যাট আরোপ প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী প্রতিদিন গড়ে এক হাজার টাকা খরচ করেন। এর মধ্যে তার বই-খাতা, ট্রান্সপোর্ট প্রভৃতি রয়েছে। সেখানে ৭.৫ ভাগ হারে এক হাজার টাকায় ৭৫ টাকা খুব বড় কিছু নয়।’

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলা একাডেমি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি ও ব্র্যাকের যৌথ আয়োজনে ‘শিক্ষাক্ষেত্রে অধিক বিনিয়োগ টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন অর্থমন্ত্রী।

সারা দেশের দুই হাজার স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। আজ চূড়ান্ত পর্যায়ের এ বিতর্ক প্রতিযোগিতায় জয়ী হয় মুন্সীগঞ্জের বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয়।

অর্থমন্ত্রী জানান, দেশের উন্নয়নের জন্য প্রয়োজন বাড়তি রাজস্ব। যে কারণে বিভিন্ন ক্ষেত্রে ট্যাক্স আরোপ করতে হয়।

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বিশ্ববিদ্যালয় যেখানে ফিস নেয়, সেখান থেকে রাজস্ব নেবে। বিশ্ববিদ্যালয় তাতে রাজিও হয়েছে। আমি সেখানে বলেছি-বিশ্ববিদ্যালয় ঠিকই রাজি হয়েছে কিন্তু তোমরা (শিক্ষার্থীরা) যদি বিশ্ববিদ্যালয়ের দিকে নজর না দাও তবে আগামী বছর সেগুলো তোমাদের ওপর পাসআউট করে দিবে। ফিস, ডেভেলপমেন্ট ফান্ড আরো নানা কথা বলে সেখান থেকে আদায় করে নেবে। সে বিষয়ে সতর্ক করেই আমি বলেছি তোমরা আগামী বছরের জন্য প্রস্তুতি নাও, যাতে সাড়ে সাত শতাংশ ভ্যাটের জন্য আবার না খরচ বেড়ে যায়।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ