সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হাসপাতালের জরুরি ওয়ার্ড প্রস্তুত করছে ভারত

পাক অধিকৃত কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর অভিযানের পর পাকিস্তানের সম্ভাব্য হামলা-পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় পদক্ষেপ নিচ্ছে ভারত। বুধবার রাতে পাক অধিকৃত কাশ্মিরের সন্ত্রাসী ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন ‘সার্জিক্যাল স্ট্রাইক’র পর ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পাঠানকোটের বেসামরিক হাসপাতালের জরুরি ওয়ার্ড প্রস্তুত করেছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার দেশটির সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে বলছে, সেনা অপারেশন ‘সার্জিক্যাল স্ট্রাইক’ পরবর্তী যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় পাঠানকোটের বেসামরিক হাসপাতালের জরুরি ওয়ার্ড প্রস্তুত রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বুধবার রাতে কাশ্মিরের বেশ কয়েকটি সন্ত্রাসী ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন ‘সার্জিক্যাল স্ট্রাইক’ এ দুই পাক সেনা ও অনেক সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। তবে দুই সেনাসদস্য নিহত হওয়ার তথ্য স্বীকার করলেও পাকিস্তানে ঢুকে ভারতের সেনা অভিযানের তথ্য নাকচ করে দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান বলছে, সীমান্তে গোলাগুলিতে দুই সেনা নিহত হয়েছে।

পাকিস্তানে ঢুকে ভারতের সেনা অভিযানের পর পাঞ্জাব সীমান্তের ১০ কিলোমিটার এলাকা থেকে গ্রামের লোকজনকে সরিয়ে নিচ্ছে ভারত। কাশ্মিরে সন্ত্রাসী ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন ‘সার্জিক্যাল স্ট্রাইক’র পর বৃহস্পতিবার পাঞ্জাব সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু-কাশ্মির সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর সীমান্ত সংলগ্ন ভারতীয় স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।

গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পাঠানকোটে সেনাবাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হন। এ ঘটনার পর থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের টানাপড়েন তৈরি হয় ভারতের। পাঠানকোট হামলায় পাকিস্তান জড়িত বলে ভারত দাবি করলেও পাকিস্তান বরাবরই তা নাকচ করে আসছে। এ ঘটনার জেরে দুই দেশের মাঝে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

গত সপ্তাহে ভারতীয় সেনাবাহিনীর প্রধান পাকিস্তানে ঢুকে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালানোর হুমকি দিয়েছিলেন। এরপরই বুধবার রাতে পাক অধিকৃত কাশ্মিরে ঢুকে ভারতীয় সেনা অভিযানের খবর জানালেন ভারতের সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং। তবে পাকিস্তানের ভেতরে ভারতীয় সেনা অভিযানের খবর নাকচ করে দিয়েছে ইসলামাবাদ।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প