বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হাসপাতালের শৌচাগারে গেলেন মহিলা। অপেক্ষা করে ছিল বীভিষিকা। ঘটল মারাত্মক ঘটনা

মেয়েকে রেখে শৌচাগারে যান শিম্পি। অভিযোগ, টয়লেটে ঢুকতেই এক যুবক এসে জড়িয়ে ধরেন শিম্পিকে।

সরকারি হাসপাতালে পরিষেবা উন্নয়নের জন্য ক্রমাগত চেষ্টা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও কোনও ক্ষেত্রে রাজ্য সরকার সাফল্যও পেয়েছে। কিন্তু কার্যত রোগী এবং তাঁদের আত্মীয়বর্গের নিরাপত্তা ব্যবস্থার যে কোনও উন্নতি হয়নি, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মুর্শিদাবাদের কান্দি মহকু‌মা হাসপাতালের একটি ঘটনা। মেয়ের চিকিৎসা করাতে এসে হাসপাতালের শৌচাগারে শ্লীলতাহানির শিকার হলেন এক মহিলা।

শনিবার কান্দি মহকুমা হাসপাতালে মেয়েকে চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিলেন বাখডাঙা এলাকার বাসিন্দা শিম্পি বিবি। দেড় বছরের মেয়েটি থ্যালাসেমিয়ায় আক্রান্ত। মেয়েকে রেখে শৌচাগারে যান শিম্পি। অভিযোগ, টয়লেটে ঢুকতেই এক যুবক এসে জড়িয়ে ধরে শিম্পিকে। সে শ্লীলতাহানিও করে শিম্পির। শিম্পির দাবি, যুবককে তিনি চেনেন না।

আতঙ্কে শিম্পি চিৎকার করে উঠতেই হাসপাতালে উপস্থিত অন্যান্য রোগীর আত্মীয়রা ওই যুবককে হাতে নাতে ধরে ফেলেন। অভিযুক্তকে হাসপাতালের সুপারের কাছে নিয়ে চেষ্টা করেছিলেন তাঁরা। অভিযোগ, হাসাপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তিই নাকি তখন ওই যুবককে পালিয়ে যেতে সাহায্য করেন। ফলে রোগীর আত্মীয়দের সন্দেহ হয়, অভিযুক্ত হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কোনও ভাবে জড়িত।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প