হাসপাতালে খাবারের প্যাকেটে জ্যান্ত ইঁদুর; তারপর..
ছোটখাটো কোনও সরকারি হাসপাতালের ঘটনা নয়। দেশের প্রথম সারির হাসপাতালের মধ্যে অগ্রণী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স-এ (এইমস) খাবারের প্যাকেটে পাওয়া গেল জ্যান্ত ইঁদুর। ভারতীয় গণমাধ্যম ওয়ান ইন্ডিয়া এমন খবর প্রকাশ করেছে।
জানা গিয়েছে, হাসপাতালে রোগীদের জন্য আনা পাঁউরুটির প্যাকেট খুলতেই তারমধ্যে দিয়ে বাইরে লাফিয়ে পড়ে একটি ইঁদুর। ঘটনাটি কর্তপক্ষের নজরে এলেই সঙ্গে সঙ্গে তিন বছরের জন্য ব্যান করা হয় সংশ্লিষ্ট সংস্থাকে।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, রোগীদের জন্য বরাদ্দ ওই প্যাকেটগুলি যদি সঠিক সময়ে নজরে না পড়ত তাহলে মারাত্মক ঘটনা ঘটতে পারত। অ্যালার্জি, ডায়েরিয়া, রক্তে সংক্রমণ, মেনিনজাইটিস ইত্যাদিতে আক্রান্ত হতে পারতেন রোগীরা।
যে কোম্পানি পাঁউরুটিতে ইঁদুর পাওয়া গিয়েছে, সেই ‘বন নিউট্রিয়েন্টস’ বিস্কুট, কেক, কুকিজ ইত্যাদি দেশের পাশাপাশি বিদেশেরও রপ্তানি করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













