বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হাসিনার অশ্লীল ভাষা সবার জন্য লজ্জার: খালেদা

জনসভায় কটাক্ষ করে বক্তব্য দেয়ার একদিন পর প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের জবাব দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোহরাওয়ার্দী উদ্যানে শেখ হাসিনার বক্তব্যের দিকে ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, “হাসিনা ভদ্র ভাষায় কথা বলতে পারেন না, ভদ্র আচরণও করতে পারেন না। তিনি এমন অশ্লীল ভাষা ব্যবহার করেন যা সবার জন্য লজ্জার।”

আজ মঙ্গলবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা দলের নেত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর খালেদা জিয়া এসব কথা বলেন।

প্রসঙ্গত, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোমবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী বিএনপির কাউন্সিলকে ‘নাটক’ আখ্যায়িত করেন এবং বলেন, তারা কাকে নির্বাচিত করল? দুজনই আসামি, একজন এতিমের টাকা চুরি করার মামলার আসামি, আরেকজন তো ২১ আগস্ট মামলার পলাতক আসামি। তার নাম ইন্টারপোলে ওয়ান্টেড তালিকায় আছে। তাহলে এই দল জনগণকে আর কী দেবে?

শেখ হাসিনার এই বক্তব্যের সমালোচনা করেন বিএনপি নেতারা। মঙ্গলবার দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ কয়েকজন নেতা এ ব্যাপারে কথা বলেন। দলীয় প্রধানও এ ব্যাপারে কথা বললেন।

খালেদা জিয়া বলেন, আজ মহিলারা কোথাও নিরাপদ নয়, শিশুরাও নির্যাতিত। পুলিশ দ্বারা নারী নির্যাতন অনেক দুঃখজনক। বিচার হয় না বলে এরা নির্ভয়ে নোংরা কাজ করে যাচ্ছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী