হিজাব পরিহীতা মুসলিম নারীকে প্রকাশ্যে নির্যাতনের দায়ে অবশেষে গ্রেফতার হলেন ‘ডোনাল্ড ট্রাম্পের ভক্ত’


বিমান বন্দরে এক মুসলমান কর্মীকে অকথ্য ভাষায় অপমান এবং লাথি মারার অভিযোগে ‘ডোনাল্ড ট্রাম্পের ভক্ত’ ম্যাসাচুসেটসের এক অভিবাসীকে গ্রেফতার করেছে পুলিশ । নিউ ইয়র্কের জন এফ কেনেডিবিমানবন্দরের ডেল্টা স্কাই লাউঞ্জে ডেল্টা কর্মী হিসেবে কাজ করেন ওই মুসলমান নারী।
কুইন্স জেলা অ্যাটর্নি কার্যালয় জানায়, রবিন রোডস নামের ৫৭ বছর বয়সী ওই ব্যক্তি নিজেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মী হিসেবে পরিচয় দিয়ে প্রকাশ্যে হিজাব পরিহিত মুসলমান নারীকে লাথি মারেন এবং অকথ্য ভাষায় লাঞ্ছিত করেন।
ঘটনার শিকার মুসলমান নারী আইনজীবী জানান, ইসলাম এবং ইসলামিক স্টেটের নামে গলাবাজি করতে করতে হিজাব পরিহিত ওই নারীর দিকে তেড়ে যান অভিযুক্ত রবিন রোডস। তাকে লাথি মারার সময় রবিন বলেন,’Trump Is Here Now, He Will Get Rid of All of You’ ‘ট্রাম্প এখন এখানে। সে তোমাদের সবাইকে তাড়াবে।’
আইনজীবী জানিয়েছেন, অভিযোগে দোষী সাব্যাস্ত হলে তার চার বছরের কারাদণ্ড হতে পারে অভিযুক্ত রবিনের ।
সূত্র: বিবিসি/ ওয়াশিংটন পোস্ট
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













