মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হিটলারকে নিয়ে গুজব সত্যি হলো এবার

এত দিন ধরে গুজব ছিল জার্মানির প্রাক্তন চ্যান্সেলর ও নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের দুটি নয়, একটি অণ্ডকোষ ছিল। এবার জার্মানির এক ঐতিহাসিক হিটলারের পুরোনো মেডিক্যাল রিপোর্ট ঘেঁটে দাবি করেছেন, এটি গুজব নয়, প্রকৃতই সত্য।

এরলাঙ্গিন-ন্যুরেমবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিটার ফ্লিস্কম্যান জানান, ১৯২৩ সালে মিউনিখে অভ্যুত্থান করতে গিয়ে ব্যর্থ হন হিটলার। অভ্যুত্থানচেষ্টার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তারও করে। ল্যান্ডসবার্গ কারাগারে আটক থাকা অবস্থায় বেশ কিছু মেডিক্যাল চেকআপ করা হয়েছিল হিটলারের। একটি মেডিক্যাল রিপোর্টে দেখা গেছে, তার ডান পাশের অণ্ডকোষটি নেই। ওই মেডিক্যাল প্রতিবেদনের লেখক ও ল্যান্ডসবার্গ কারাগারের মেডিক্যাল অফিসার ডা. জোসেফ স্টেইনার ব্রিন লিখেছেন, ‘শিল্পী ও উদীয়মান লেখক এ বিষয়টি ছাড়া পুরোপুরি সুস্থ ও শক্তিশালী।’

২০১০ সালে জার্মানির বাভারিয়ায় হিটলারের এসব মেডিক্যাল প্রতিবেদন নিলামে তোলা হয়েছিল। সম্প্রতি এসব প্রতিবেদন নিয়ে গবেষণা শুরু করেন অধ্যাপক পিটার ফ্লিস্কম্যান। তিনি জানান, ‘খুব সম্ভবত’ হিটলারের একটি অণ্ডকোষ শিশুকালেই বেড়ে ওঠেনি।

প্রসঙ্গত, এর আগে ধারণা করা হতো প্রথম বিশ্বযুদ্ধের সময় সোমি এলাকায় লড়াই চলাকালে বোমার স্প্লিন্টারের আঘাতে একটি অণ্ডকোষ হারিয়েছিলেন হিটলার।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প