বুধবার, নভেম্বর ১১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হিন্দু ধর্মগুরুর যৌনাঙ্গ কেটে ফেললেন আইনের ছাত্রী!

কেরালার এক আইনের ছাত্রীর বিরুদ্ধে এক হিন্দু ধর্মগুরু বা স্বামীর যৌনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয় সময় শুক্রবার রাতে ভারতের কেরালা প্রদেশে এ ঘটনা ঘটে।

তরুণীর দাবি, স্বামী গণেশানন্দ তাঁকে নিজ গৃহে অনেকদিন ধরে ধর্ষণ করে আসছিলেন। কোল্লাম আশ্রমের সদস্য গণেশানন্দ স্থানীয় মানুষের কাছে হরি স্বামী নামেও পরিচিত।

কেরালার মুখ্যমন্ত্রী একে সাহসী কাজ অ্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘এটি সাহসী ও শক্তিশালী একটি কাজ হয়েছে।’

২৩ বছর বয়সী মেয়েটি পুলিশকে জানান, ৫৪ বছর বয়সী স্বামী গণেশানন্দ ১৬ বছর বয়সে তাঁকে প্রথম ধর্ষণ করেন। গণেশানন্দ তাঁর মায়ের সঙ্গে দেখা করার জন্য তাঁদের বাড়িতে আসতেন। সুযোগ পেলেই তিনি তাঁকে ধর্ষণ করতেন।

গত রাতে গণেশানন্দ তাঁদের বাড়িতে এসে তাঁকে ধর্ষণের জন্য জোরাজুরি করতে থাকেন। তখন তিনি একটি ছুরি দিয়ে তাঁর জননাঙ্গ কেটে ফেলেন। তারপর দ্রুত পুলিশকে খবর দেন।

অভিযুক্ত গণেশানন্দকে কেরালার ত্রিবান্দরাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি বিশেষজ্ঞ চিকিৎসকদল তাঁর প্লাস্টিক সার্জারি করেছেন।

চিকিৎসকরা জানান, তিনি এখন আশঙ্কামুক্ত।

কেরালা রাজ্যের মহিলা পরিষদের সদস্য প্রমীলা দেবী বলেছেন, এটা গ্রহণযোগ্য নয়। ধর্ষককে শাস্তি দেওয়ার এটা কোনো উপযুক্ত উদাহরণ হতে পারে না।

এ ঘটনায় পুলিশ যৌন নির্যাতন থেকে শিশুদের সুরক্ষা আইন (পিওসিএসও)-এর আওতায় একটি মামলা নথিভুক্ত করেছে।
photo-1495280215

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি