হুজ্জুত করে চাকরি খোয়ালেন এনআরআই মহিলা ডাক্তার, [ভিডিও দেখুন]


অঞ্জলি রামকিসুন নামের এই ডাক্তার মত্ত অবস্থায় যা করেছিলেন, তার ভিডিও তুলে রাখেন প্রত্যক্ষদর্শীদের মধ্যে কেউ।
৩০ বছর বয়সি মায়ামি-নিবাসী ভারতীয় বংশোদ্ভূত এক মহিলা চিকিৎসককে বরখাস্ত করল তাঁর হাসপাতাল। অঞ্জলি রামকিসুন নামের এই ডাক্তার মত্ত অবস্থায় জনৈক উবের-চালককে মারধর করেছিলেন। সেই হুজ্জুতির দৃশ্য ভিডিওবন্দি করে রাখেন প্রত্যক্ষদর্শীদের মধ্যে কেউ। তার পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ায় তা ভাইরাল হয়ে পড়ে। সেই ভিডিও অবধারিতভাবে নজরে আসে হাসপাতাল কর্তৃপক্ষের। প্রথমে অঞ্জলিকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়। তার পরে তাঁকে বরখাস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ।
অঞ্জলি ওই হাসপাতালের নিউরোলজি বিভাগে গত ৪ বছর ধরে কর্মরত ছিলেন। তিনি ঠিক কেন ওই উবের-চালককে এভাবে আক্রমণ করলেন, তা সে অর্থে জানা যায়নি। উবের-চালকও মিডিয়ায় মুখ খুলতে রাজি হননি। তবে পরে অঞ্জলি ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













