বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হুমায়ূন আহমেদের ‘দেবী’ হবে তারকাবহুল

২০১৫-১৬ সালের সরকারি অনুদান ঘোষণার পর থেকেই দেবী ছবিটি নিয়ে সবার কৌতূহল। কবে নাগাদ শুরু হবে দেবীর কাজ। কৌতূহলের যথেষ্ট কারণ আছে। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস দেবী অবলম্বনে নির্মিতব্য এ চলচ্চিত্রটি দিয়েই নিজের প্রতিষ্ঠান ‘সি তে সিনেমা’ নিয়ে প্রযোজনায় নামছেন অভিনয়শিল্পী জয়া আহসান।

বেশ কয়েকবার জয়া আহসানের কাছে জানতে চাওয়া হয়েছিল ‘কবে নাগাদ শুরু হবে চলচ্চিত্রটির কাজ?’ সবকিছু গুছিয়ে নিয়েই সংবাদমাধ্যমকে সিনেমার বিস্তারিত জানাবেন এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন নতুন এই প্রযোজক। অবশেষে গতকাল বুধবার দুপুরে পুরো খবরটা জানালেন এ অভিনেত্রী। বললেন, ‘আমরা সবই গুছিয়ে এনেছি। এ মাসে শুটিং শুরু করছি। তবে কোথায় শুটিং করব বা সাজসজ্জা কেমন হবে, সেটা এখনই প্রকাশ করতে চাই না।’

যাঁরা এরই মধ্যে দেবী পড়েছেন, তাঁরা নিশ্চয় ভাবতে শুরু করেছেন কে হবেন আনিস, কে হবেন মিসির আলী। রানু, নীলু, আহমেদ সাবেরই বা হবেন কারা?

জয়া বলেন, মিসির আলী চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। রানু হবেন জয়া নিজে। আর রানুর স্বামীর চরিত্রে দেখা যাবে অনিমেষ আইচকে। এ ছাড়া দুটি চরিত্রে অভিনয় করবেন ইরেশ যাকের ও শবনম ফারিয়া। হুমায়ূন আহমেদের কাহিনি অবলম্বনে ছবিটি পরিচালনা করবেন আয়নাবাজি চলচ্চিত্রের চিত্রনাট্যকার অনম বিশ্বাস।
কথা হলো নির্মাতার সঙ্গে। বললেন, ‘কাজটা চ্যালেঞ্জিং। কারণ হুমায়ূন আহমেদের ভক্তরা সবাই যাঁর যাঁর মতো করে মিসির আলীকে ভেবে রেখেছেন। আমরা চেষ্টা করব সেই ভাবনার সঙ্গে মেলানোর।’
জয়া আহসান
ইরেশ যাকের, শবনম ফারিয়া

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত