শনিবার, জুন ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘হেফাজতের আপত্তির মুখে’ নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ

হেফাজতে ইসলাম ও স্থানীয় মুসল্লিদের আপত্তির মুখে বন্ধ হয়ে গেছে “মহতী সাধুসঙ্গ ও লালন মেলা” নামের একটি অনুষ্ঠান। শুক্রবার ও শনিবার (২২ ও ২৩ নভেস্বর) অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত জেলা প্রশাসনের অনুমতি না থাকায় এই মেলা বন্ধ হয়ে যায়। ফলে মেলায় অংশ নিতে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জায়গা থেকে আসা লালন ভক্তদের ফিরে যেতে হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি বাংলা।

প্রতিবেদনে বলা হয়, প্রায় দশ বছর ধরে নিয়মিত এই মেলা ও অনুষ্ঠান আয়োজিত হয়ে আসছে।

মেলার আয়োজক ফকির শাহজালাল বিবিসি বাংলাকে বলেন, “হেফাজত ও এলাকার মুসল্লি কারণে এমন একটা সাধারণ অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে। শুধু বন্ধই না, এ নিয়ে আমিও আছি হুমকির মধ্যে।”

বিষয়টি নারায়ণগঞ্জের জেলা প্রশাসন, হেফাজতে ইসলাম, সাংস্কৃতিক কর্মী ও আয়োজকের সঙ্গে কথা বলেছে বিবিসি বাংলা।

অনুষ্ঠান বন্ধের বিষয়ে হেফাজতে ইসলামের ভাষ্য, লালন মেলার নামে সেখানে “অপসংস্কৃতির” চর্চা হতো বলেই এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের অনুরোধে জেলা প্রশাসক অনুষ্ঠানটি বন্ধ করেছে।

এ বিষয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জের নেতা আব্দুল আউয়াল বিবিসি বাংলাকে বলেন, “ওইখানে মেলার নাম করে মেয়েগুলোকে তারা এমনভাবে নাচায়, যেটা মেনে নেওয়া না।”

তবে মেলা বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জের সাংস্কৃতিক কর্মীরা। তারা বিষয়টিকে জেলা প্রশাসনের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বিবিসি বাংলাকে বলেন, “এই অনুষ্ঠানটিকে ঘিরে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, এটি যদি বন্ধ করা না হতো পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যেতো।”

উল্লেখ্য, ছাত্র-জনতারঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বিভিন্ন জায়গায় মাজারে হামলা, ভাঙচুর, ঐতিহ্যবাহী মেলা বন্ধের ঘটনাও ঘটছে। একের পর এক এসব ঘটনা ঘটলে কেন প্রশাসন নিরাপত্তা দিতে পারছে না প্রশাসন, সেটি নিয়েও প্রশ্ন উঠেছে।

গত ২৫শে আগস্ট নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নে আয়নাল শাহ দরগা নামে পুরোনো একটি মাজারও ভেঙে ফেলা হয়। এরপর ৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় অবস্থিত দেওয়ানবাগ মাজারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত