শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হেফাজত নিয়ে রাজনীতির একমাত্র কারণ ক্ষমতা: মান্না

জামায়াতে ইসলামীকে নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি রাজনীতি করেছে। আজ এই রাজনীতি শুরু হয়েছে হেফাজতে ইসলামকে নিয়ে। এর একমাত্র কারণ ক্ষমতা।

আজ রোববার বিকেলে রাজধানীর মিরপুরে ময়ূরী কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তরের প্রতিনিধি সম্মেলনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। দলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে মাহমুদুর রহমান মান্না বলেন, এই দুই দলের হাতে দেশ ও মানুষ নিরাপদ নয়। মানুষ বিকল্প শক্তি চায়। মান্না বলেন, ‘জামায়াত নিয়ে বিএনপি রাজনীতি করেছে, আওয়ামী লীগও করেছে; আজ এই রাজনীতি শুরু হয়েছে হেফাজতকে নিয়ে। কেন? একমাত্র কারণ ক্ষমতা। জনগণের ভাগ্যের উন্নতির দিকে তাদের কোনো নজর নেই। তারা (আওয়ামী লীগ-বিএনপি) শুধু ক্ষমতা চায়।’

সুনামগঞ্জে হাওরবাসীর দুর্দশার জন্য দুর্নীতিকে দায়ী করেন মান্না। ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ এতটাই দুর্নীতি করেছে, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজেই দলের যাঁরা দুর্নীতি করে টাকা কামিয়েছেন, তাঁদের সাবধান করেন। তাঁদের যাঁরা দুর্নীতি করছেন, তাঁদের শাস্তি হয় না। অথচ আমরা দুর্নীতিতে নেই, আমরা ঘরে থাকতে পারি না, আমাদের আটকানো হয়।’

বিএনপির সমালোচনা করে মান্না বলেন, তারা একসময় জোর গলায় বলতেন ঈদের পর আন্দোলন। কিন্তু সেই ঈদ আর আসেনি। একইভাবে তারা এখন বলছেন, নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবেন, কিন্তু কবে দেবেন?

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শহীদুল্লাহ কায়সারের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেন বাসদের সভাপতি খালেকুজ্জামান রতন, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক মালেকুজ্জামান প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী