রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হোটেলে স্বামীকে পৈশাচিকভাবে হত্যা করে পালায় স্ত্রী, মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষে পৈশাচিকভাবে ছুরিকাঘাত করে স্বামীকে হত্যা করে পালিয়ে যায় স্ত্রী। এ ঘটনায় মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকারী স্ত্রীকে গ্রেপ্তার করেছে ডিএমপির দক্ষিণখান থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম হাজেরা আক্তার ওরফে নুর।

বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জের গোপপাড় এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান।

গ্রেপ্তারকৃত আসামির জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাতে তিনি জানান, গত ২৯ সেপ্টেম্বর রাত দশটায় হাজী হোটেল ইন্টারন্যাশনাল নামের একটি আবাসিক হোটেলে ভিকটিম শাখাওয়াত হোসেন শরীফ ও তার স্ত্রী হাজেরা আক্তার ওরফে নুর রাত্রী যাপন করার জন্য বোর্ডার হিসেবে হোটেলের নিচতলার একটি কক্ষ ভাড়া নেয়। দাম্পত্য কলহের জের ধরে ওই রাতে হোটেল কক্ষে তাদের দুজনের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে স্ত্রী হাজেরা আক্তার হোটেল রুমে থাকা ফল কাটার চাকু দিয়ে তার স্বামী শরীফকে শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করে। যার ফলে তার স্বামী মারা যান। এর পরদিন ভোর পাঁচটার দিকে কৌশলে পালিয়ে যায় হাজেরা।

তালেবুর রহমান বলেন, ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় হোটেল কর্তৃপক্ষের সংবাদের মাধ্যমে ওই কক্ষ থেকে ভিকটিম শাখাওয়াত হোসেন শরীফের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে শরীফের আত্মীয় স্বজনদের খবর দিলে শরীফের পিতা মো. সাইফুল ইসলাম দক্ষিণখান থানায় ১ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনার পর ডিএমপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিমের নেতৃত্বে দক্ষিণখান থানার একটি বিশেষ টিম গাজীপুর ও ঢাকার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানে মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যেই কেরানীগঞ্জ থানার গোপপাড় এলাকা থেকে হত্যাকারী স্ত্রী হাজেরা আক্তার নুরকে গ্রেপ্তার করা হয় এবং হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি তার স্বামীকে হত্যা সম্পর্কে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে বলে জানান পুলিশ কর্মকর্তা তালেবুর রহমান।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ