হোয়াইট হাউসের প্রেস সচিবকে ‘বোকা লোক’ বললেন ট্রাম্প!


সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রেস সচিব জশ আর্নেস্টকে একজন আস্ত ‘বোকা লোক’ বলে মন্তব্য করলেন! পেনসিলভেনিয়ায় রিপাবলিকানদের একটি সমাবেশে ডোনাল্ড ট্রাম্প বললেন, সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের একজন যোগ্য প্রেস সচিব থাকা খুব জরুরি। কারণ এখন যিনি আছেন, তিনি ঠিকঠাক কথাই বলতে পারেন না।
তিনি ইতিবাচক মন্তব্য করলেও খারাপ শোনায়।
ট্রাম্পের এই ক্ষোভের কারণ, গত বুধবার জশ আর্নেস্ট অভিযোগ তোলেছিলেন, রাশিয়া যে ডেমোক্র্যাটদের ই-মেইল হ্যাক করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করছিল, তা ডোনাল্ড ট্রাম্পও জানতেন। নিজের স্বার্থের কথা ভেবে তিনি মুখ খোলেননি। তার এমন কথায় ট্রাম্পের পাল্টা জবাব, উনি হয়তো অন্য কারো নির্দেশে এসব বলছেন। আর্নেস্ট অবশ্য চুপ থাকার পাত্র নন। তিনি ফের বললেন, আমি কোন বিতর্ক উসকে দিইনি। তর্ক করতেও চাই না, যেটা সত্যি, তাই বলেছি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













