শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হ্যাপিকে বদলে দিয়েছেন জাকির নায়েক!

গুলশানে জঙ্গি হামলার পর একটি সংবাদ প্রকাশ হয়েছে যে, জঙ্গিহামলায় উৎসাহ যোগাচ্ছেন ডাঃ জাকির নায়েক। আর সেই অভিযোগে ভারত ভিত্তিক টিভি চ্যানেল পিস টিভির সম্প্রচার বন্ধ করেছে বাংলাদেশ সরকার। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। এবার সেই ইস্যুতে মুখ খুললেন আলোচিত মডেল, অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী। অনেকদিন হয়েছে তিনি অভিনয় ছেড়ে ধর্মে কর্মে দিকে মনোনিবেশ করেছেন। ধর্মের প্রতি তার আগ্রহের অন্যতম মাধ্যম নাকি জাকির নায়েকের পিস টিভি।

সেই বিষয় নিয়ে এবার তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। হ্যাপীর সেই স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

“এই পিস টিভির উসিলায় আমি এবং আমার মত অনেক মানুষের জন্য দ্বীনের পথে চলার শুরুর ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে, আলহামদুলিল্লাহ!

নতুন প্রাক্টিসিংরা প্রথমে কিছুই বুঝে ওঠেনা এর জন্য বিশেষ করে প্রাথমিক অবস্থায় পিস টিভি ও ড.জাকির নায়েক আল্লাহর এক বিশেষ নিয়ামত।

আমি প্রথম অবস্থায় সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলাম এই পিস টিভির ড.জাকির নায়েক ও এই পিস টিভিতে কয়েকজন বড় আলেমের আলোচনা দেখে আলহামদুলিল্লাহ!

আল্লাহ যদি কোনো বান্দাকে পছন্দ না করেন তাহলে তাকে দিয়ে কখনোই দ্বীনের কাজ করাবেন না। ড.জাকির নায়েক নিঃসন্দেহে একজন ভাল দ্বীনের দ্বাঈ। ড.জাকির নায়েকের দাওয়াতের উসিলায় কত মানুষ ইসলাম গ্রহন করেছে হিসাব নেই! সুবাহানআল্লাহ!

একটা আয়াত খুব মনে পড়ছে-

“তাদের অন্তকরণ ব্যধিগ্রস্ত আর আল্লাহ তাদের ব্যধি আরো বাড়িয়ে দিয়েছেন। বস্তুতঃ তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আজাব, তাদের মিথ্যাচারের দরুন। আর যখন তাদের বলা হয় যে, দুনিয়ার বুকে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা বলে, আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি। মনে রেখো,তারাই হাঙ্গামা সৃষ্টিকারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না” (সূরা আল বাকারা, আয়াতঃ ১০-১২)”

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত