“হয় তারা আত্মসমর্পণ করবে, নয়তো সেনাবাহিনীর হাতে নিহত হবে”


গেলো দু’বছরে প্রথমবারের মতো মসুলে প্রবেশ করেছে ইরাকি বাহিনী। প্রথমে মসুল নগরীর গগজালি এলাকায় প্রবেশ করে সেনারা। এর পরপরই আইএস জঙ্গিরা আক্রমণ চালায়।
তবে বোমা মেরে নগরীতে প্রবেশের পথ বন্ধ করার চেষ্টা করে আইএস। সে বাধা অতিক্রম করে আরো ৮০০ মিটার এগিয়ে কারামা জেলায় পৌঁছায় ইরাকি সেনারা। এমনটাই জানালেন ইরাকি বিশেষ বাহিনীর মেজর জেনারেল সামি আল আরিদি।
তিনি জানান, মসুল পুনরুদ্ধারে এরপর দীর্ঘমেয়াদি অভিযান চালানো হবে।
২০১৪ সাল থেকে মসুল নগরী আইএস’র নিয়ন্ত্রণে আছে। এটাই তাদের সর্বশেষ দূর্গ। নগরীর নিয়ন্ত্রণ হারালে তা হবে আইএস’র সবচেয়ে বড় পরাজয়।
এর আগে সোমবার ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি আইএস জঙ্গিদের আত্মসমর্পণ করার আহ্বান জানান। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, পালানোর কোনো সুযোগ না থাকায় তাদের (আইএস) কাছে আর বিকল্প ব্যবস্থা নেই। হয় তারা আত্মসমর্পণ করবে, নয়তো সেনাবাহিনীর হাতে নিহত হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













