শনিবার, জুন ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১০৬ বছর পরে ফের জলে ভাসতে চলেছে টাইটানিক!

ফের জলে ভাসতে চলেছে টাইটানিক। জাহাজটির নাম দেওয়া হয়েছে ‘‘টাইটানিক ২’’। তবে সুরক্ষার বিষয়টিতে এবার আরও বেশি করে নজর দেওয়া হয়েছে। দেখে নেওয়া যাক, কী থাকছে এই টাইটানিকে।

১৫ এপ্রিল, ১৯১২। ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে হিমশৈলে ধাক্কা লেগে ডুবে গিয়েছিল বিশ্বের বৃহত্তম জাহাজ, টাইটানিক।

সেই ভয়াল স্মৃতি উজিয়ে ফের জলে ভাসতে চলেছে টাইটানিক। এই জাহাজাটির নাম দেওয়া হয়েছে ‘‘টাইটানিক ২’’। জানা গিয়েছে, ২০১৮ সালে চিনের জিয়াংশু থেকে দুবাই পর্যন্ত যাবে জাহাজটি।

বলা বাহুল্য, এবার আরও নিরাপদ এবং আধুনিক হচ্ছে টাইটানিক। অস্ট্রেলিয়ার ব্যবসায়ী ক্লাইভ পামারের ব্লু স্টারলাইন সংস্থা জাহাজটি তৈরি করেছে। দেখতে অনেকটা প্রথম টাইটানিকের মতোই হচ্ছে। অন্দরসজ্জাও করা হচ্ছে প্রথম টাইটানিকের কথা মাথায় রেখে। এই বছরই জাহাজটি জলে ভাসার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে ২০১৮ সাল করা হয়েছে।

কী কী থাকছে এই জাহাজে?

১. জাহাজটি ২৭০ মিটার লম্বা, ৫৩ মিটার চওড়া। ওজন ৪ কোটি টন।
২. মোট খরচ হচ্ছে ৩০০ মিলিয়ন পাউন্ড।
৩. ৯ তলার এই জাহাজে থাকছে সুইমিং পুল, হেলিপ্যাড, টার্কিশ বাথ, জিম, ৮৪০টি কেবিন।
৪. জায়গা হবে ২,৪০০ যাত্রী এবং ৯০০ ক্রু মেম্বারের।
৫. প্রতি যাত্রীর জন্য থাকছে লাইফবোট।
৬. তিন শ্রেণির টিকিট বিক্রি হবে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়।
৭. জাহাজে থাকছে জিপিএস সিস্টেম।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প