১০ ঘণ্টা অপারেশনে পৃথক হল মস্তক


দুই যমজ শিশু যাদের মাথা জন্মলগ্ন থেকে একে-অপরের সাথে লাগানো, তাদের মাথা অপারেশনের মাধ্যমে আলাদা করা হয়েছে। তাদের মাথা একসাথে লাগানো থাকলেও তাদের দুইজনের পৃথক পৃথক মস্তিষ্ক রয়েছে। যার ফলে এই দীর্ঘ ও জটিল অপারেশন সফল হয়েছে।
তুকা ও ইয়াকিন নামের এই দুইজন শিশুর অপারেশনের জন্য ২২ জন ডাক্তার এবং সেবিকা নিযুক্ত ছিল। টানা ১০ ঘণ্টা অপারেশনের পর তারা এই সুখবর জানান।
গত রবিবার, সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিক্যাল হাসপাতালে শিশু বিশেষজ্ঞদের দ্বারা এই যমজ মেয়ে শিশুদের অপারেশন করানো হয়।
সেই হাসপাতালের একজন মুখপাত্র জানান, ‘এটি মূলত সিরিয়ার এই শিশুদের উপর চতুর্থবার এবং শেষবার অপারেশন ছিল। ইতিপূর্বে ২০১৪ সালের এপ্রিল মাসে এই শিশুদের আরও একবার অপারেশন করা হয়েছিল।’
ডঃ আহমাদ আল ফুরায়ান যিনি এই অপারেশনে নেতৃত্ব দিয়েছেন তিনি জানান, তারা এই অপারেশনের জন্য ১২ ঘণ্টা নির্ধারণ করেছিলেন কিন্তু ১০ ঘণ্টার মধ্যেই তারা কাজ সম্পন্ন করেন।
তিনি বলেন, ‘এই যমজ শিশুদের মাথা একসাথে লাগানো ছিল, যার ফলে এই অপারেশন অনেক জটিল ছিল। এতে অনেক সমস্যাও ছিল।’
সৌদি আরবে ১৯৯০ সাল থেকে এই পর্যন্ত এরকম ৩৭টি সার্জারি করানো হয়েছে। যেখানে ১৮টি দেশ থেকে মানুষ এসেছে। তাদের মধ্যে রয়েছে- সুদান, সিরিয়া, ইয়েমেন, ইজিপ্ট, মালয়েশিয়া, ফিলিপাইন, পোল্যান্ড, মরক্কো এবং ইরান।
এদের মাঝে ৩০টি অপারেশন অনেক কঠিন ছিল। কিন্তু তারা হার মানে নি। এসকল অপারেশনের খরচ সৌদি সরকার সল্প-মূল্যে নির্ধারণ করে দেন।–সুত্র: মেট্রো।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













