১০ দিনেই প্রিতির বিয়ে?


অনেকদিন ধরেই চলছে প্রিতি জিনটার বিয়ের গুজব। প্রত্যেকবারই তিনি অস্বীকার করলেও এবার শোনা যাচ্ছে, ১০ দিনের মধ্যেই শুভ কাজটি সেরে ফেলবেন এই অভিনেত্রী।
গত বছরের শেষের দিকে শোনা যাচ্ছিল, জানুয়ারিতেই হচ্ছে প্রিতির বিয়ে। পাত্র হিসেবে বারবার উঠে এসেছে যার নাম, তিনি হলেন মার্কিন নাগরিক জিন গুডএনাফ।
কিন্তু বরাবরই প্রিতির মুখে শোনা গেছে উল্টো সুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাফ জানিয়েছেন, বিয়ে করলে সবাইকে জানিয়েই করবেন।
এবার বোম্বে টাইমস বলছে, আসলে গোপনেই বিয়ের কাজটা সারতে চাচ্ছেন তিনি।
সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি দাবী করছে, ১০ দিনের মধ্যেই হতে চলেছে প্রিতির বিয়ে। আসর বসবে লস এঞ্জেলেস বরের বাড়িতে। অতিথি হিসেবে থাকবেন শুধুমাত্র ঘনিষ্ঠ জনেরা।
আরো শোনা গেছে, কয়েক দিনের মধ্যেই প্রিতির বিয়েতে অংশ নেয়ার জন্য মুম্বাই ছেড়ে মার্কিন মুল্লুকে উড়াল দেবেন তার ঘনিষ্ঠ বান্ধবী, হৃত্বিক রোশানের সাবেক স্ত্রী সুজান খান।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













