মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১০ নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন খালেদা

লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী ১০ নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন বলে জানা গেছে। বিএনপির একাধিক সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান জানিয়েছেন, যুক্তরাজ্য সফর শেষ করে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই অর্থাৎ আগামী ১০ নভেম্বরের মধ্যেই দেশে এসে পৌঁছাবেন বেগম খালেদা জিয়া।

তিনি আরও জানান, খালেদা জিয়া চোখের চিকিৎসার জন্যে লন্ডন গিয়েছেন। ইতিমধ্যে তার একটি চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে আগামী ৪ নভেম্বর আবারো চিকিৎসকের সঙ্গে এপয়েন্টমেন্ট করা আছে। ডাক্তার ছাড়পত্র দিলে এমিরেটস-এর পরবর্তী এভেইলেবল ফ্লাইটেই তিনি ঢাকার পথে রওনা দেবেন।

বিএনপির বর্তমান মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, ‘আমরা আশা করছি আগামী মাসের মাঝামাঝি সময়ের আগেই অর্থাৎ ১০ নভেম্বরের মধ্যেই খালেদা জিয়া দেশে ফিরে আসবেন।’

অন্যদিকে খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আজম খান ও মারুফ কামাল খানের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। বিডি24লাইভ

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী