সোমবার, নভেম্বর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১০ সেপ্টেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের বেতন পরিশোধের অনুরোধ

১০ সেপ্টেম্বরের মধ্যে তৈরি পোশাকশ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। একই সঙ্গে পোশাকশ্রমিকদের পর্যায়ক্রমে ঈদের ছুটি দিতে বলেছেন তিনি।

সচিবালয়ে আজ বৃহস্পতিবার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে করণীয় ও প্রাসঙ্গিক বিষয়ে এক আলোচনা সভায় এ নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সভাশেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ঈদের সময় টাকা বহন করার জন্য যে যখন নিরাপত্তা চাইবে, নিরাপত্তার জন্য পুলিশ দেওয়া হবে। এ ছাড়া নাশকতা প্রতিরোধে ঈদগাহগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী জানান।

নকল টাকা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ঈদুল আজহায় ঘরমুখী যাত্রীদের নিরাপত্তায় বাস-ট্রেন টার্মিনালে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। গরুবাহী নৌকা, ট্রলার ও ট্রাকে চাঁদাবাজি ঠেকাতে বিশেষ অভিযান পরিচালিত হবে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ