১১ জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার
খুলনা বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠকের পর সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ১১ জেলায় ডাকা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে।
আজ সোমাবার বিকেল ৪টায় খুলনা সার্কিট হাউসে বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদের সভাপতিত্বে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সামনে পবিত্র শবে বরাত ও মাহে রমজান। এ সময় পরিবহন ধর্মঘটের ফলে যাত্রীদের চরম দুর্ভোগ হচ্ছে বলে আলোচনা হয়।
সভায় বিভাগীয় কমিশনার আবদুস সামাদ আইন তার নিজস্ব গতিতে চলবে, কোনো প্রভাব বিস্তার করা হবে না বলে শ্রমিক নেতাদের আশ্বাস দেন। বিভাগীয় কমিশনারের এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব আবদুর রহিম বক্স দুদু।
তারেক মাসুদ ও মিশুক মুনীরের ক্ষতিপূরণ মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে ১৫ মে সকাল থেকে খুলনা বিভাগের ১১ জেলায় পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













