১১ দিন পরেও খাদিজার চেতনা ফেরেনি


সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের চেতনা আজ শুক্রবারও ফেরেনি। চিকিৎসকরা বলেছেন, ধীরে ধীরে খাদিজার অবস্থার উন্নতি হচ্ছে। তিনি স্কয়ার হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে স্কয়ার হাসপাতালের সহযোগী পরিচালক (চিকিৎসা) মির্জা নাজিম উদ্দিন বলেন, ধীরে ধীরে খাদিজার অবস্থার উন্নতি হচ্ছে। একটি পর্যায়ে তাঁর চেতনা ফিরে আসবে। ধারালো অস্ত্রের আঘাতগুলো খাদিজার মাথার ডান দিকে লেগেছে। এতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়নি। তবে তাঁর বাঁ হাত ও পা অবশ অবস্থায় রয়েছে। কাল শনিবার অর্থোপেডিক বিশেষজ্ঞরা খাদিজার অবশ হয়ে যাওয়া বাঁ হাত ও পায়ের পরবর্তী অবস্থা সম্পর্কে জানাতে পারবেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার চিকিৎসকরা ভেন্টিলেটর খুলে নেওয়ার পর থেকে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন খাদিজা। ডান হাত ও ডান পা নাড়াতে পারছেন তিনি। চোখ খুলেছেন কয়েকবার।
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর খাদিজাকে কুপিয়ে আহত করেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রলীগের নেতা বদরুল আলম। পরে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













