১১ লক্ষ বাংলাদেশীর কাছে অচল পাসপোর্ট
আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অ্যাসোসিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) সিদ্ধান্ত অনুযায়ী আজ মঙ্গলবার থেকে হাতে লেখা পাসপোর্ট ব্যবহার করে আন্তর্জাতিক ভ্রমণ করা যাবে না। সে অনুযায়ী আজ থেকে হাতে লেখা পাসপোর্ট অচল।
অথচ কেবল সৌদি আরবে ৩ লাখ বাংলাদেশির কাছে হাতে লেখা পাসপোর্ট রয়েছে। এ ব্যাপারে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ জানান, এখনো অনেকে মেশিন রিডেবল পাসপোর্টের জন্য দূতাবাসে আসেননি। দূতাবাস কর্মকর্তারা মেশিন রিডেবল পাসপোর্ট প্রদানের জন্য প্রস্তুত। তবে কেউ না এলে তো আমাদের করার কিছু নেই।’
আর পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী সংসদে জানিয়েছেন, এখনো ১১ লক্ষ বাংলাদেশী মেশিন রিড্যাবল পাসপোর্ট পাননি।
এদিকে কর্মকর্তারা বলছেন, যেসব বাংলাদেশী নাগরিক এখনো যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট বা মেশিন রিড্যাবল পাসপোর্ট পাননি, তাদের জরুরি প্রয়োজনে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে বিশেষ ভ্রমণ পাস দেয়া হবে।
আজকের পর থেকে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে আর আগের হাতে লেখা পাসপোর্ট ব্যবহার করা যাবে না, যদিও বিদেশে থাকেন এমন কয়েক লক্ষ বাংলাদেশী নাগরিক এখনো মেশিন রিড্যাবল পাসপোর্ট পাননি। তবে কর্মকর্তাদের ধারণা, বিষয়টি নিয়ে বড় ধরণের কোন সংকট হবে না।
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ বা আটাবের সভাপতি মনজুর মোরশেদ বলছেন, অনেকে এখনো জানেনা যে হাতে লেখা পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে আসছে।
তিনি বলেন, ‘এই সমস্যাটা সবচে বেশি প্রবাসী বাংলাদেশীদের। তারপরে যারা গ্রামে-গঞ্জের মানুষ, খুব বেশী ভ্রমণ করেন না। তাঁরা বিষয়টি সম্পর্কে অবহিত নন।’
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













